যশোরে ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের কর্মীসভা অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ তৃণমূল পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে যশোর নগরীর ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টায় যশোর শহরের আব্দুস সামাদ মেমোরিয়াল একাডেমি মাঠে এ কর্মীসভার আয়োজন করা হয়।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাজী আনিসুর রহমান মুকুল, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ওমর ফারুক তারেক, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম।

৬ নম্বর আঞ্চলিক কমিটির সভাপতি সিহাব সাহারারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ কায়সার ইস্তি, নগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন ও যুগ্ম আহ্বায়ক নিয়াজ মাহমুদ শিশিরসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।