যশোরে উম্মুল কুরা মডেল একাডেমির সিরাতুন নবী (সা.) উদ্যাপন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে উম্মুল কুরা মডেল একাডেমির উদ্যোগে সিরাতুন নবী (সা.) উদ্যাপন, আলোচনা সভা, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) শহরের টিচার্স অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উম্মুল কুরা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর রুহুল আমীন।

উম্মুল কুরা মডেল একাডেমির নির্বাহী পরিচালক ইমরান হোসাইনের স্বাগত বক্তব্যের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সরকারি এম এম কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল হাসান সুজন, নড়াইল জেলা শিক্ষা অফিসার জামাল উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান, যশোর মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মঈনুদ্দীন এবং আলহাজ্ব মতিউর রহমান ফাজিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন।

এছাড়াও প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এ কে এম সামছুজ্জামানসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষকমণ্ডলী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ। পরবর্তীতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।