লোহাগড়ায় এসএসসি ২০০০ ব্যাচের পুনর্মিলনী

0

লোহাগড়া(নড়াইল)সংবাদদাতা॥ এসএসসি ২০০০ ব্যাচ নড়াইল জেলার পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত নানা কর্মসূচি পালন করেন বন্ধুরা। আয়োজক কমিটির প্রধান সমন্বয়কারী সাইফুল্লাহ মামুনের প্রচেষ্ঠায় স্বপ্নবিথী পার্কে আনন্দ শোভাযাত্রা, আলোচনাসভা, মধ্যহ্নভোজ, স্মৃতিচারণসহ নানা কর্মসূচি পালন করা হয়। নড়াইলের জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন স্কুলের বন্ধুদের আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি শুরু হওয়ার পর বন্ধুরা মিলে জাতীয় সংগীত পরিবেশন করেন।