রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীতে দুদকের সততা সংঘে শিক্ষা সামগ্রী বিতরণ

0

রূপদিয়া (যশোর) সংবাদদাতা॥ যশোর জেলা দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে গতকাল রবিবার সদর উপজেলার রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমীর সততা সংঘের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান মোদাচ্ছের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন যশোরের উপ-পরিচালক নাজমুচছায়াদাত, যশোর জেলা শিক্ষা অফিসার এ কে এম গোলাম আযম, দুর্নীতি প্রতিরোধ কমিটি যশোর জেলা শাখার সাধারন সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক, সদর উপজেলা মাধ্যমিক অফিসার এম কামরুজ্জামান জাহাঙ্গীর। প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের প্রতি দুর্নীতি প্রতিরোধ, বাল্যবিয়ে ও মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার আহব্বান জানান। আলোচানা শেষে অতিথিরা বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষরোপন করেন।