রামপালে ৭ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড ভোক্তা অধিকারের

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে আকস্মিক অভিযান চালিয়ে ৭টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে রামপাল উপজেলার ভাগা বাজারে অভিযান পরিচালনাকালে নোংরা পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, ওষুধের ফিজিসিয়ান স্যাম্পল বিক্রির জন্য সংরক্ষণ, বাসি মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওই প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযানে জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ওষুধ বিক্রি থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি, ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয়ের জন্য সংরক্ষণ, বাসি মাংস বিক্রি ও মূল্য তালিকা না থাকার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।