রামপালে হরিণের মাংসসহ আটক ২

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে হরিণের মাংসসহ ২ জন চোরা শিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটকদের বিরুদ্ধে বণ্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটকরা হলেন, বাগেরহাটের মোংলা উপজেলার সোনাইলতলা গ্রামের হাসান সরদারের পুত্র শওকত আলী (৩৭) ও রামপাল উপজেলার ব্রী চাকশ্রী গ্রামের শেখ আশরাফ আলীর পুত্র শেখ হেকমত আলী (৩৯)। সোমবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
রামপাল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম জানান, সোমবার ভোরে উজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা বাজারে মোটরসাইকেলে মাংস বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল। ওই সময় গিলাতলা বাজারের পাহারাদারদের সহায়তায় তাদের কাছ থেকে হরিণের মাংস ও মোটরসাইকেল জব্দ করা হয়।