রামপালে সড়ক দুর্ঘটনায় মেটরসাইকেলের তিন আরোহী নিহত

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ ঢাকা-মোংলা মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত নয়টার দিকে ঢাকা-মোংলা মহাসড়কের তেঁতুলিয়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনই মাছের ঘেরের কর্মচারী। রামপাল থানার ওসি এসএম আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, রামপালের শংকরনগর গ্রামের বাসার হাওলাদারের ছেলে এনামুল (২৬), বেলাই গ্রামের মোতাচ্ছের হাওলাদারের ছেলে আরিফ (২৭) ও ফকিরহাট উপজেলার লকপুর এলাকার সাইদুল রহমানের ছেলে শুকুর (২৫)। ওসি এসএম আশরাফুল আলম জানান, রামপালের ফয়লা বাজার থেকে মোটরসাইকেলে বেলাই মৎস্য ঘেরে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। ফকিরহাট হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করেছেন। তবে ঘাতক ট্রাকসহ চালককে আটক করতে পারেনি পুলিশ।