রামপালে শিশুশ্রম বাল্যবিয়ে নিয়ে মতবিনিময়

0
ছবি: সংগৃহীত।

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলাকে শিশুশ্রম, বাল্যবিয়ে ও স্কুল থেকে শিক্ষার্থী ঝরে পড়ামুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে স্থানীয় সাংবাদিকদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে সোমবার মডেল মসজিদের হলরুমে ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তামান্না ফেরদৌসী বলেন, শিশুশ্রম, বাল্যবিয়ে ও স্কুল থেকে ঝরে পড়ার হার শূন্যের কোঠায় নামিয়ে আনতে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।