রামপালে বেকারি মালিককে কুপিয়ে টাকা লুট

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল উপজেলার পেড়িখালী বাজারে বিধান সাহা (৬৫) নামে এক বেকারি মালিককে সন্ত্রাসীরা দা দিয়ে কুপিয়ে জখম করে দোকান থেকে টাকা লুট করেছে। আহত বিধান সাহাকে প্রথমে রামপাল উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও পরে উন্নত চিকিৎসার জন্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রামপাল থানা পু্লশি ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, শুক্রবার (২৩ জুন) রাত সোয়া ১০ টার দিকে উপজেলার পেড়িখালী বাজারের বেকারি মালিক বিধান সাহা দোকান বন্ধ করে ওপরের দোতলার বাসায় উঠছিলেন। ওই সময় দুর্বৃত্তরা হত্যার উদ্যেশে তার মাথায় এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। বিধান সাহা দোকানের মেঝেতে পড়ে গেলে সন্ত্রাসীরা তার ক্যাশ বাক্সে থাকা টাকা লুট করে পালিয়ে যায়।
এ বিষয়ে রামপাল থানার ওসি আশরাফুল আলম জানান,‘আমরা খতিয়ে দেখছি, কেন বা কারা এ ঘটনা ঘটিয়েছে ? লিখিত কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’