রামপালে নারীর প্রতি সহিংসতা রোধে সভা

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল স্থানীয় পর্যায়ে নারীদের উপর সহিংসতা বন্ধে ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলা সদর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও এ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় অ্যাক্টিভিস্টা রামপালের উদ্যোগ এ সভা অনুষ্ঠিত হয়েছে। ইয়ুথ লিডার স্বপ্নচূড়ার শুক্লা মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, বাঁধণ প্রকল্পের সমন্বয়কারী খোন্দকার মুসফিকুল ইসলাম, সাংবাদিক মোতাহার হোসেন মল্লিক, সুজন মজুমদার, প্রকল্প কর্মকর্তা সানি যুবায়ের প্রমুখ।