রামপালে জমি নিয়ে বিরোধে হামলা ও ভাঙচুরের অভিযোগ

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপালে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাটসহ মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী হাওলাদার আল আমীন রামপাল থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন।
লিখিত এজাহার সূত্রে জানা গেছে উপজেলার হোগলডাঙ্গা গ্রামের হাওলাদার আল আমীনদের জমি নিয়ে একই এলাকার মতিয়ার রহমান, মঞ্জু শেখ, হবিবর শেখ, কামাল শেখ, শিমুল শেখ, মিলন শেখদের বিরোধ চলে আসছিল। গত ১৭ আগস্ট সকালে আল আমিনের বাড়িতে প্রবেশ করে অভিযুক্তরাসহ ১০/১২ জন তাদের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাট শুরু করে। এ ঘটনায় বাধা দিলে আসামিরা সংঘবদ্ধভাবে আল আমীন, কালাম ও ইসরাফিলকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
এ বিষয়ে অভিযুক্ত মতিয়ার রহমান, হবিবর শেখ, মঞ্জু শেখ ও কালাম শেখের সাথে কথা হলে তারা ঘটনা অস্বীকার করে বলেন, তাদেরকে মারধর করে উল্টো অভিযোগ দিয়েছে।
এ ব্যাপার রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, অভিযোগ পাওয়া গেছে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।