কেশবপুরে ঘরে ঢুকে বৃদ্ধার কানের দুল ও চেইন ছিনতাই

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ কেশবপুরের মাদারডাঙ্গা গ্রামে সোমবার সন্ধ্যায় এক বৃদ্ধার কানের দুল ও গলার চেইন ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।

ভুক্তভোগীরা জানান, উপজেলার গাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের মৃত মহিত ব্যানার্জির স্ত্রী আরুতি ব্যানার্জি নিজ ঘরে থাকাকালীন মাক্স পরিহিত এক যুবক ঘরে ঢুকে প্রায় ৫ আনা ওজনের সোনার কানের দুল ও ৮ আনা ওজনের গলার চেইন ছিঁড়ে নিয়ে চলে যায়। এ সময় প্রাণভয়ে আরুতি ব্যানাজি চিৎকার করতেও ভুলে যান।

স্থানীয় লোকজন পরবর্তীতে এগিয়ে আসলেও ছিনতাইকারীর কোন সন্ধান মেলেনি।

পাঁজিয়া ইউনিয়ন পরিষদের দফাদার নিরাপদ রায় বলেন, তাৎক্ষণিক তিনি ইউনিয়ন বিট অফিসার এস আই আবদুল হককে জানিয়েছিলেন।

এ বিষয়ে জানার জন্য কেশবপুর থানার অফিসার ইনচার্জ এর সেল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।