রামপালে চোর সন্দেহে আরো ৩ জন আটক

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা ॥ রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে আরো ৩ জন সন্দেহভাজন তামার তার চোরকে আটক করেছে। দায়ের করা মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার আদাঘাট গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে মো. আল আমিন গাজী (৩০), চাঁদপুর গ্রামের মো. দাউদ শেখের ছেলে মো. হিরক শেখ (৩২) ও ছোট নবাবপুর গ্রামের মো. সিরাজ শেখের ছেলে মো. ফরিদ শেখ (৩২)।
রামপাল থানা পুলিশ জানায়, গত ২৬ আগস্ট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে ৯০ কেজি তামার তার চুরি হয়। ওই সময় হাতেনাতে কয়েকজন চোরকে আটক করা হলে কিছু চোর পালিয়ে যায়। শনিবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের রবিবার বেলা ১১ টার দিকে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম।