রামপালে ক্লাইমেট বিষয়ক অবহিতকরণ সভা

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালে ওয়ার্ল্ড ভিশনের চিলড্রেন কনর্সান ক্লাইমেট চেঞ্জ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চিলড্রেন কনর্সান ক্লাইমেট চেঞ্জ বিষয়ক অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র এরিয়া ম্যানেজার ফুলি সরকার। ওয়ার্ল্ড ভিশনের পিও নিউটন গোমেজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নূরুল হক লিপন। অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনে আরা মিলি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহিনুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা জনস্বাস্থ্যের সহকারী প্রকৌশলী মো. ইমরান হোসেন, প্রেসক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক ট্রেইনার ফারজানা সুলতানা প্রমুখ।