রামপালে কাজের সন্ধানে বেরিয়ে নিখোঁজ শ্রমিক

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালের শ্রীফলতলা গ্রামের আরাফাত শেখ (২৩) নামের এক শ্রমিক কাজের সন্ধানে বাইরে গিয়ে নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত তিন মাস আগে ঘরে অন্তঃস্বত্ত্বা স্ত্রী রেখে কাজের সন্ধানে বের হন ওই শ্রমিক। দীর্ঘদিন খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে অবশেষে রামপাল থানায় নিখোঁজ আরাফাতের মা নূর নাহার একটি সাধারণ ডায়েরি করেছেন।
ডায়েরিতে তিনি উল্লেখ করেন, গত ইংরেজি ৯ জুলাই সকাল ৮ টার দিকে উপজেলার শ্রীফলতলা গ্রামের বাড়ি থেকে কাজের সন্ধানে আরাফাত বের হন আরাফাত। তার ব্যবহৃত মুঠোফোন ০১৫৭৫-৩৬০৮০৭ ও ০১৮৩২-১৫৭৯৬৯ নম্বর কয়েকদিন সচল ছিল। কয়েকদিন পর তা বন্ধ পাওয়া যায়। তখন খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর থেকে তার পরিবারের সদস্য, অন্তঃস্বত্ত্বা স্ত্রী ও সন্তানেরা মানবিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সন্তানকে না পেয়ে শয্যাশায়ী হয়ে পড়েছেন বৃদ্ধা মা নূর নাহার।