রামপালে ইয়াবাসহ আটক ১

0

 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপাল থানা পুলিশ অভিযান চালিয়ে মো. নূরুল ইসলাম বাবু (৪৪) নামের এক মাদক কারবারীকে আটক করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। আটক বাবুকে রোববার বাগেরহাটের আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি উপজেলার রণসেন গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাত ১০ টার দিকে চিহ্নিত মাদক কারবারী বাবু ভাগা বাজার এলাকার সোহেল শেখের বরফকলের সামনে মহাসড়কের পাশে বসে ইয়াবা বিক্রি করছিল। এ সময় এসআই কামাল হোসেন ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে ১৪ পিস ইয়াবাসহ আটক করেন।
রামপাল থানার অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।