রামপালের বড়কাটালি ব্যবসায়ীদের সাথে ওসির মতবিনিময়

0

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা॥ রামপালের পেড়িখালী ইউনিয়নের বড়কাটালী বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে ওসি আশরাফুল আলমের আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় বাজার ব্যাবসায়ীদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার অফিসার ইনচার্জ এসএম আশরাফুল আলম।
তিনি তার বক্তব্যে সাইবার নিরাপত্তা সম্পর্কে অবহিত করে বলেন, রাষ্ট্র বিরোধী কর্মকান্ড থেকে সকলকে দূরে থাকতে হবে।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন রামপাল উপজেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম দারা, হাওলাদার জাহাঙ্গীর হোসেন, পেড়িখালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাওলাদার দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ইজারদার একরামুল কবির কচিসহ বড়কাটালী বাজারের ব্যাবসায়ীবৃন্দ ।