রাজগঞ্জে মার্কেটসহ বাড়িতে চুরি

0

 

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ সোমবার রাতে রাজগঞ্জে আল্লারদান সুপার মার্কেটের তিনটি দোকান ও এক বাড়িতে চুরি হয়েছে। চোরেরা রাতের অন্ধকারে ছাদের উপর দিয়ে মার্কেটে প্রবেশ করে। এসময় চোরেরা শাবল দিয়ে দোকানের শাটার উঁচু করে ভিতরে প্রবেশ করে। এরপর তারা নগদ দুই লাখ টাকা ও ভিভো কোম্পানির ২টি দামি মোবাইল সেট নিয়ে পালিয়ে যায়।

জানা যায়, গত ১৩ জুন গভীর রাতে রাজগঞ্জ বাজারের মোবাইল ফোন ব্যবসায়ী রমজান আলী সবুজ, মুদি ব্যবসায়ী সাইফুল ইসলাম ও মার্কেটের মালিক ধান, চাল ও পাট ব্যবসায়ী জিন্নাত আলী গাজীর ব্যবসা প্রতিষ্ঠারে চোরেরা হানা দেয়। এসময় তারা রমজান আলী সবুজের মোবাইলের দোকান থেকে বিকাশের নগদ দেড়লাখ টাকা ও ভিভো কোম্পানির ২টি মোবাইল সেট যার দাম ৫০ হাজার টাকা, আড়ৎ ব্যবসায়ী ও মার্কেটের মালিক জিন্নাত আলী গাজীর নগদ ১২হাজার টাকা এবং মুদি ব্যবসায়ী সাইফুল ইসলামের ১ শ ৭৫ টাকা চুরি করে পালিয়ে যায়। এছাড়া ওই একই দিনে দুপুরে চোরেরা রাজগঞ্জ কলেজপাড়া গ্রামের মৃত মহসিন আলী গাজীর বাড়িতে থেকে নগদ ৪০হাজার টাকা ও স্বার্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ওসি বানী ইসরাইল জানান, চুরির ঘটনা উৎঘাটনের জন্য তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।