মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক উদ্ধার

0
ছবি: সংগৃহীত।

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা॥ মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্তে ৫৮ বিজিবির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ভারতীয় মাদক এস্কাফ, ভায়াগ্রা ট্যাবলেট ও মদ উদ্ধার করেছেন।

বিজিবি সুত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৭টার দিকে গয়েশপুর বিজিবি ক্যাম্পের সদস্য সীমান্ত সংলগ্ন একটি আমবাগান থেকে ৮ বোতল ভারতীয় মাদক এস্কাফ সিরাপ ও ৭ হাজার ৬২০ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার অপর একটি পাটক্ষেত থেকে ৪৬৯ পিস ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেন। একই রাত ২টার দিকে মাধবখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকার একটি আমবাগানের ভেতর থেকে হাবিলদার আবুল হাসানের নেতৃত্বে অভিযান চালিয়ে জব্দ করেন ৪৩ বোতল ভারতীয় মদ।

তিনটি অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ৫৮ বিজিবি।