চৌগাছায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় বাজারের দুটি ব্যবসায়ী সংগঠন সবজি ও মুদি ব্যবসায়ীরা অংশ গ্রহণ করেন।

তবে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কোন দলই গোলের দেখা পায়নি, ফলে খেলার ফলাফল থাকে গোল শূন্য।

প্রীতি ম্যাচের এই খেলায় সুবিশাল মাঠের চারিপাশে ক্রীড়ামোদী দর্শকদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।