রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘেরের পাহারাদারের মৃত্যু

0

রাজগঞ্জ (যশোর) সংবাদদাতা ॥ যশোরের মনিরামপুর উপজেলার পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ আলী গাজী নামের এক মৎস্যঘের পাহারাদারের করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উপজেলার ঝাঁপা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মনিরউদ্দিনের ছেলে।
১০ ডিসেম্বর সকাল ৭টার দিকে মৃত সৈয়দ আলী নিজ বাড়ি থেকে ঝাঁপা বাজার সংলগ্ন একই গ্রামের মৃত ফটিক সরদারের ছেলে আব্দুর রহমানের মৎস্যঘেরে মোটর চালানোর জন্যে যান। এক পর্যায় মৎস্যঘেরে ছড়িয়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এদিকে পাহারাদার সৈয়দ আলী গাজীর অকাল মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।