যুবদলের কেন্দ্রীয় নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে যশোর জেলা যুবদলের মিছিল

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় যুবদলের নবগঠিত কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নসহ নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে মিছিল করেছে যশোর জেলা যুবদল।

রোববার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আর এন রোড নতুন বাজারে গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম-আহ্বায়ক কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল, অধ্যাপক আমিনুর রহমান মধু, আরিফুল ইসলাম, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদ প্রমুখ।