যশোর সদরের ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০৩ জনের মনোনয়নপত্র জমা

0

স্টাফ রিপোর্টার॥ চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোর সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্য পদে মোট ১ হাজার ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১০৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৯০ জন ও সাধারণ সদস্য পদে ৭৫৭ জন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার প্রার্থীরা স্ব স্ব রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, চতুর্থ ধাপে যশোর সদর ও কেশবপুর উপজেলার ২৬ টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি। ঘোষিত তফসিল অনুযায়ী বৃহস্পতিবার ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। এদিন সকাল থেকে প্রার্থীরা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের দপ্তরে এসে মনোনয়নপত্র জমা দেন। গতকাল বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন অফিস থেকে সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, সদর উপজেলার ১৫ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছে। এরমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনীত ১৫ জন, ইসলামী আন্দোলন মনোনীত ১৩ জন, জাতীয় পার্টি মনোনীত ১ জন, জাকের পার্টি মনোনীত ৫ জন ও স্বতন্ত্রপ্রার্থী ৬৯ জন রয়েছে। তবে ৬৯ জন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী প্রার্থী বলে জানা গেছে।
হৈবতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবু সিদ্দিক, আবু বক্কার গাজী, হরেন কুমার বিশ্বাস, সোহরাব হোসেন, আবুল হোসেন, আহম্মদ আলী, রবিউল ইসলাম, হাফিজুর রহমান, মোমিনুর রহমান। এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৫৩ মনোনয়নপত্র জমা দিয়েছেন। লেবুতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলীমুজ্জামান মিলন, শহিদুল ইসলাম, সাখাওয়াত হোসেন ও পলাশ পারভেজ। এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আরবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মীর আরশাদ আলী, কাজী কাশেম, সামসুর রহমান, নুরুল ইসলাম, হাবিবুর রহমান, আসাদুল ইসলাম, ফারুক আহমেদ ও গাজী রফিকুল ইসলাম। এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৬৬ মনোনয়নপত্র জমা দিয়েছেন। দেয়াড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী লিয়াকত আলী, জিয়াউর হক, মাসুদ রানা, আব্দুল্লাহ ও আনিসুর রহমান। এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৬৪ মনোনয়নপত্র জমা দিয়েছেন। চুড়ামনকাটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দাউদ হোসেন, আব্বাস উদ্দিন বিশ্বাস, আলমগীর কবির, আব্দুল মান্নান, গোলাম মোস্তফা, সফিয়ার হোসেন, জাহাঙ্গীর হোসেন, সাইফুল ইসলাম ও মোহাম্মদ বাদশা। এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪২ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ফতেপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শেখ সোহরাব হোসেন, রবিউল ইসলাম, ওসমান গণি, শিল্পী খাতুন, ফাতেমা আনোয়ার, আবু তাহের সনু ও আলমগীর হোসেন। এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৭ জন ও সাধারণ সদস্য পদে ৬৯ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কাশিমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম, মোস্তফা এনামুল বারি, মেহেদী খালিদ হোসাইন, সবুজ হোসেন, মাহমুদ হাসান, সোলাইমান হোসেন, বিএম সাইফুল ইসলাম ও আইয়ুব হোসেন। এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৬৯ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নওয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রাজিয়া সুলতানা, হুমায়ন কবির তুহিন, আলতাফ হোসেন, কাজী আলমগীর হোসেন, মোশারফ হোসেন, কেরামত আলী মোল্যা, মাহবুবুর রহমান ও আসাদুল আলম ঝন্টু। এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ২০ জন ও সাধারণ সদস্য পদে ৫২ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপশহর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এহসানুর রহমান লিটু ও শওকত হোসেন রতœা। এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ২৬ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
কচুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী লুৎফর রহমান ধাবক, বাবুল হুসাইন, শেখ মাহমুদ হোসন, আব্দুর রশীদ, মোহম্মদ আসদুজ্জামান, কাজী হাফিজুর রহমান, হাফিজুর রহমান খান ও মশিয়ার রহমান খান। এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ইছালী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফেরদৌসি ইয়াসমিন, সিরাজুল ইসলাম, আব্দুল কাদের, জাহিদুল ইসলাম, কামরুজ্জামান, আয়ুব হোসেন, শাহানারা খাতুন, আজিজুর রহমান ও সাইফুর রহমান। এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
নরেন্দ্রপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোদাচ্ছের আলী, ওলিয়ার রহমান, জাকির হোসেন, রাজু আহমেদ, রিয়াজুল ইসলাম ও হোসেন মোহাম্মদ ফেরদৌস আলম। এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বসুন্দিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রিয়াজুল ইসলাম খান, তুহিন খান, শেখ সাহাবুদ্দিন, আজিজুর রহমান, নুরুজ্জামান খান ও এসকে মুমিনুল ইসলাম আমিনুল। এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৫১ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রামনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নাজনীন নাহার, অ্যাডভোকেট আফজাল হোসেন, আব্দুস সাত্তার তরফদার, মাহমুদ হাসান লাইফ, ইমদাদুল হক, কামরুজ্জামান নামে দুই জন, জুলেখা বেগম ও শেখ মোহাম্মদ। এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৫০ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চাঁচড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিম রেজা পান্নু, সামছুর রহমান, গোলাম মোস্তফা, ফারুক হোসেন ও শামীম রেজা। এই ইউনিয়নে সংরক্ষিত সদস্য পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৫৪ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে বৃহস্পতিবার রাতে জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবীর বলেন, যশোর সদরের ১৫ টি ইউনিয়নের নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে মনোনয়নপত্র একাধিক দপ্তর থেকে গ্রহণ করা হয়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে সবাই মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে তিনি জানান।