যশোর শিক্ষা বোর্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী পালন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের বোর্ড শাখার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয়তাবাদী শ্রমিক দলের বোর্ড শাখার সভাপতি রাসেল পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পিপি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এস এম মাহাবুবুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিন, উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) প্রফেসর মো. রেজাউর রহমান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাজী আনিছুর রহমান মুকুল, জেলা শ্রমিক দলের সভাপতি মো. আবু জাফর এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বোর্ড মসজিদের ইমাম মোহাম্মদ আব্দুল্লাহ। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে খাবার বিতরণ করা হয়।