বাগেরহাটে রাতে ছিন্নমূলদের কম্বলদিলেন জেলা প্রশাসক

0

বাগেরহাট সংবাদদাতা ॥ হতদরিদ্র শীতার্তদের বাড়ি ও সড়কের পাশে থাকা ছিন্নমূলদেও মাঝে কম্বল বিতরণ করেছেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। রবিবার রাতে বাগেরহাট পৌরসভার কেবি বাজার , দড়াটানা ব্রিজ, বাসস্ট্যান্ড, দশানী, মুনিগঞ্জ কাঠের পোল ও মাজার এলাকার ছিন্নমূল অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। এ সময়, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মাদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুজ্জামান, বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার নূর-ই আলম সিদ্দিকি উপস্থিত ছিলেন। এদিন দুই শতাধিক অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। কনকনে শীতে কম্বল পেয়ে খুশি শীতার্ত দরিদ্র ও ছিন্নমূল মানুষেরা।