যশোর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের আবারও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে যশোর পৌরসভা। শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নাবিদ হোসেন এই অভিযানে নেতৃত্বে দেন। যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী কামাল আহমেদ বলেন, শনিবার শহরের সিভিল কোর্ট মোড় অভিযান শুরু হয়। অভিযানটি দড়াটানা হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মোড়ে শেষ হয়। অভিযানে ২০ টির অধিক কাঁচা-পাকা দোকান ঘর ভেঙে দেওয়া হয়। এছাড়া সড়কের দুই ধারে ভ্রাম্যমাণ অসংখ্যা দোকান উচ্ছেদ করা হয়।
তিনি জানান, শহরের যানজট নিরসনের লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে। সড়কের দুই ধারে কোন ভ্রাম্যমাণ দোকান না বসতে পারে, তার জন্য পৌরসভার কমিউনিটি পুলিশ মোতায়েন করা হয়েছে।