তালায় প্রাথমিক বিদ্যালয় ও মসজিদে দূধর্ষ চুরি

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ সাতক্ষীরার তালায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মসজিদের দান বাক্স ভেঙ্গে চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি বৃহস্পতিবার ভোরে খলিলনগর ইউনিয়নের উত্তর নলতা গ্রামে এই চুরি সংঘটিত হয়। এব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখ তালা থানায় একটি অভিযোগ করেছেন। তবে এলাকাবাসীর ধারনা আইনশৃঙ্খলার অবনতির কারনে প্রতিনিয়ত চুরি সংঘটিত হচ্ছে।
উত্তর-পূর্ব নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ শেখ জানান, স্কুলের পিছনের জানালার গ্রীল কেটে তিনটি রুম থেকে ৬টি সিলিং ফ্যান, একটি মাইক সেট ও একটি সেচ মটর কে বা কাহারা চুরি করেনিয়ে গেছে। এব্যাপারে তিনি তালা থানায় একটি অভিযোগ দাখিল করেছেন। চুরির কারনে স্কুলটির ৮০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে জানান। উত্তর নলতা পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি শফিকুল ইসলাম জানান, রাস্তার ধারে মসজিদের দানবাক্স নির্মান করা হয়েছে। উক্ত দানবাক্সের তালা ভেঙ্গে রাতের আধারে কে বা কাহারা মসজিদের দানের টাকা চুরি করে নিয়ে গেছে। এতে করে মনে হয় এলাকার আইনশৃঙ্খলার অনেক খানিক অবনতি হয়েছে বলে মনে করেন তিনি। খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, ইতোপূর্বে পূর্ব খলিলনগর প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদের দানবাক্স, উত্তরনলতা গ্রাম সমিতি ও কয়েকটি বাইসাইকেল চুরি হয়েছে। এব্যাপারে আইনশৃঙ্খলা মিটিংএ আমি উত্থাপন করেছি কিন্তু তার কোন প্রতিফলন আজও ঘটেনি। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু জিহাদ ফকরুল আলম খান চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।