যশোর প্রথম বিভাগ ভলিবলে ফাইনালে ইউনাইটেড ক্লাব

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত বঙ্গবন্ধু প্রথম বিভাগ ভলিবল লিগের প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইউনাইটেড ক্লাব।  বুধবার নাদিরা ইসলাম স্মৃতি ইনডোর ভলিবল গ্রাউন্ডে অনুষ্ঠিত লিগের প্রথম সেমিফাইনাল খেলায় ম্যাগপাই স্পোর্টস ক্লাবকে ৩-১ সেটে পরাজিত করে। আজ একই ভেন্যুতে লিগের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। খেলায় মুখোমুখি হবে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুস সালাম স্মৃতি সংঘ বনাম দিশারী ভলিবল ক্লাব।