যশোর প্রথম বিভাগ বাস্কেটবল লিগ বজলুল করিম নজরুল সিদ্দিকী ও কুদ্দুস স্মৃতির জয়

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রথম বিভাগ (পুরুষ) বাস্কেটবল লিগের  সোমবারের তিনটি খেলায় জয় পেয়েছে বজলুল করিম স্মৃতি সংঘ,নজরুল সিদ্দিকী স্মৃতি সংঘ ও কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্র। সবকটি খেলা যশোর বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় লালদিঘি স্পোর্টিং ক্লাবকে ৪৭-১৬ পয়েন্টে পরাজিত করে বজলুল করিম স্মৃতি সংঘ। দিনের দ্বিতীয় খেলায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাবকে ২৪-৬ পয়েন্টে পরাজিত করে নজরুল সিদ্দিকী স্মৃতি সংঘ। দিনের শেষ খেলায় বজলুল করিম স্মৃতি সংঘকে ৮৬-৫৩ পয়েন্টে পরাজিত করে কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্র।