যশোর পৌরসভার মশা নিধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর কালেক্টরেট ভবনের পূর্ব পাশের মালখানার পরিত্যক্ত গাড়ি আর ময়লায় এডিস মশার লার্ভা শনাক্ত হওয়ার পর সেটি নিধনে কার্যক্রম অবহ্যাত রেখেছে পৌর কর্তৃপক্ষ। গত শনিবার থেকে যশোর পৌর কর্তৃপক্ষ কার্যক্রম চালায়। পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুন্ডু বলেন,এডিস মশার লার্ভা শনাক্ত হওয়ার পর থেকে সেখানকার ঝোপ ঝাড় পরিষ্কার করার পাশাপাশি মশক নিধনের কীটনাশক স্প্রে করা হয়। এছাড়া ফগার মেশিন দিয়ে মশক নিধনের কার্যক্রম চালানো হয়েছে। তিনি বলেন,এডিশ মশার বংশ বিস্তার রোধে এই স্থানটিতে আগামী ১৫ দিন ধরে এই কার্যক্রম চলবে। এছাড়া পৌর এলাকায় মশক নিধনের কার্যক্রম অব্যাহত রয়েছে।