যশোর নগর যুবদলের ৭ নম্বর ওয়ার্ড শাখার ইফতার মাহফিল

0

স্টাফ রিপোর্টার॥ যশোর নগর যুবদলের ৭ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার শংকরপুর আলহাজ মতিউর রহমান মহিলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক নূর-উন-নবী, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, নগর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড শাখার বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান,সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক , নগর যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম , সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিন্টু প্রমুখ।
ইফতার মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলামের আত্মার মগফিরাত কামনায় মোনজাত করা হয়। এ সময় বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস¦াস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।