হাসপাতালে চিকিৎসাধীন মঈন খানের খোঁজ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

0
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।। ছবি: সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে তিনি সরাসরি হাসপাতালে উপস্থিত হন।

হাসপাতালে অবস্থানকালে রাষ্ট্রপতি অসুস্থ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক পরিস্থিতি এবং চলমান চিকিৎসার বিষয়ে দায়িত্বরত চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। একই সাথে তিনি প্রবীণ এই মন্ত্রীর আশু সুস্থতা ও আরোগ্য কামনা করেন।

রাষ্ট্রপতির এই হাসপাতাল পরিদর্শনের বিষয়টি তাঁর প্রেস উইংয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

বাসস