ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে ফিরলেন তাসকিন, দলে চার পেসার

0
ডারউইন টেস্ট জয়ের পর বাংলাদেশ দল ।। ছবি: সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ঘোষিত ১৫ সদস্যের এই প্রথম টেস্টের দলে চারজন পেসারকে রাখা হয়েছে।

দলে চোটের কারণে এই ম্যাচেও স্কোয়াডে স্থান পাননি পেসার নাহিদ রানা। তবে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বিশ্রামে থাকা অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ আবার স্কোয়াডে ফিরে এসেছেন। অন্যদিকে, এবারের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। নাহিদ রানার অনুপস্থিতিতে দলের পেস আক্রমণ সামলানোর দায়িত্বে থাকবেন হাসান মাহমুদ ও তাসকিন আহমেদ। তাঁদের সাথে পেস বিভাগকে শক্তিশালী করতে দলে যুক্ত রয়েছেন শরীফুল ইসলাম ও ইবাদত হোসেন।

প্রথম টেস্টের ঘোষিত বাংলাদেশ দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাঈম হাসান, হাসান মাহমুদ, ইবাদত হোসেন ও শরীফুল ইসলাম।