যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার॥ আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। যথাযোগ্য মর্যাদায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যশোর সদর উপজেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক তানভীর রায়হান তুহিন।

সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্মআহবায়ক আবুল কালাম আজাদ, বুলবুল চৌধুরী, সাইফুল ইসলাম, খোরশেদ আলম বাবু, মোস্তাফিজুর রহমান মোস্তাক, মুক্তার হোসেন, হাবিবুর রহমান হাবিব, মশিয়ার রহমান, ফজলুর রহমান, বিল্লাল হোসেন, আবু বাক্কার দিপু প্রমুখ।