যশোর নগর মহিলা দলের ৫ নম্বর ওয়ার্ডে কর্মীসভা অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর মহিলা দলের ৫ নম্বর ওয়ার্ড শাখার ওয়াপদা পাড়া আঞ্চলিক কমিটির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ওয়াপদা পাড়ায় মহিলা দল নেত্রী সিমি রেজার সভাপতিত্বে কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফুজ্জামান কাঞ্চন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মানিক, নগর বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম, মহিলা দল নেত্রী ফারিয়া শারমিন, তানিয়া সুলতানা, জান্নাতুল ফেরদৌস সাদিয়া, সুমাইয়া ইসলাম প্রমুখ।