পল্লী উন্নয়ন দিবস উদযাপনে নড়াইলে চিত্রাংকন প্রতিযোগিতা

0
ছবি: সংগৃহীত।

নড়াইল সংবাদদাতা॥ জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নড়াইলের আয়োজনে জেলা সরকারি গণগ্রন্থাগারে এ চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গ্রামীণ ও পল্লী অর্থনীতি বিষয়ের ওপর অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় ক গ্রুপে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, খ গ্রুপে ষষ্ঠ শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ও গ গ্রুপে নবম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) নড়াইলের উপপরিচালক মো. গোলাম রছুল, জেলা শিক্ষা অফিসার জামাল উদ্দিন, জেলা সঞ্চয় অফিসার সাইয়্যেদা ফাতিহা তুর রুবাইয়্যাৎ, নড়াইল সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সুজন কুমার চন্দ্র, জেলা সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান মাসুদ রানা, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা বিকাশ কুসুম চক্রবর্ত্তী ও এসএম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মূখার্জী।