চৌগাছায় আইনশৃংখলা কমিটির মাসিক সভা

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার,চৌগাছা (যশোর) ॥ চৌগাছা উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে সভা অনুষ্ঠিত হয়।

নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে সভায় আলোচনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক জিএমএ মুনীব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কামাল আহমেদ, থানা অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, আন্দুলিয়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার কবির হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ইসরাফিল হোসেন, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু প্রমুখ।

সভায় চৌগাছার আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।