যশোর নগর বিএনপির ৬ নং ওয়ার্ড শাখার ইফতার মাহফিল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর নগর বিএনপির ৬ ওয়ার্ড শাখার আয়োজেন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৮ এপ্রিল) প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, যুগ্ম-সম্পাদক জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম, ফারুখ হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহজাহান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি, বিএনপি নেতা সিরাজুল ইসলাম মনিক, নওশের আলী প্রমুখ।