যশোর জেলা যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দেশের সিনিয়র নাগরিকদের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসম্মানজনক বক্তব্য এবং হত্যার হুমকির প্রতিবাদে যশোর জেলা যুবদল এবং ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শনিবার জেলা বিএনপি কাযালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর এমন অশালীন বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে, দেশের সাধারণ মানুষের জীবন কতটুকু নিরাপদ। যেখানে সাবেক প্রধানমন্ত্রী সহ দেশের সিনিয়র নাগরিকদের কোনো নিরাপত্তা নেই। সেখানে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাকর্মীরা ছাড়া আর কেউ নিরাপদ নন,সেটি আর বুঝতে বাকি থাকে না। এর আগে পৃথক বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল , জেলা ছাত্রদলে সভাপতি রাজিদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুুজ্জামান বাপ্পি, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ ইমরান প্রমুখ।