যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি ইসহক,সম্পাদক আবু মোর্ত্তজা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে মো.ইসহক সভাপতি ও আবু মোর্ত্তজা ছোট সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  শনিবার উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়। সমিতির এক নম্বর ভবন মিলনায়তনে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৫০৬ জন ভোটারের মধ্যে ৪৯৭ জন তাদের ভোটধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৩ টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গ্রহণ চলাকালে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত , জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঐক্য প্যানেলের প্রার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সভাপতি পদে মো.ইসহক ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার দুই প্রতিদ্বন্দ্বী ইদ্রিস আলী ১৬৩ এবং শরীফ নূর মো. আলী রেজা ১৫৮ ভোট পান । সাধারণ সম্পাদক পদে আবু মোর্ত্তজা ছোট ৩২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার দুই প্রতিদ্বন্দ্বী নুরুজ্জামান খান ৮৯ এবং মোস্তাফিজুর রহমান মুকুল ৭১ ভোট পান । বিজয়ী অন্যান্যরা হলেন দুটি সহ-সভাপতি পদে গাজী মাহফুজুর রহমান ও খন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল,যুগ্ম-সম্পাদক পদে জুলফিকার আলী, দুটি সহাকারী সম্পাদক পদে তাহমিদ আকাশ ও আব্দুল করিম মন্ডল এবং গ্রন্থাগার সম্পাদক পদে মুস্তাকিম মোস্তফা খান জয় লাভ করেন। ৫ টি নিবাহী সদস্য পদে বুলবুল হোসেন, নূর ইসলাম নুরুল, আফরোজা সুলতান রনি,যুথিকা ঘোষ ও নাসিমা আক্তার রুবি জয় লাভ করেন।