যশোরে ৪৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারী আটক

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ইয়াবা ট্যাবলেটসহ মোছা. সোনিয়া (২২) নামে এক নারীকে আটক করেছেন র‌্যাব সদস্যরা। গত সোমবার রাতে যশোর সার্কিট হাউজের সামনের মুজিব সড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক মোছা. সোনিয়া শহরের পুরাতন কসবা লিচু বাগান এলাকার ইসাহাকের স্ত্রী। তার আসল বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার মাছখোলা গ্রামে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত পৌনে আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের একটি টিম সার্কিট হাউজের সামনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে সোনিয়া নামে ওই নারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪শ ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায় আটক সোনিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।