যশোরে ২য় বিভাগ ক্রিকেট লিগ দুটি খেলায় চৌগাছা ক্রিকেট ও ইয়াকুব আলী স্মৃতি সংঘের জয়লাভ

0

 

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড ২য় বিভাগ (বিভাগ টায়ার-২) ক্রিকেট লিগের বৃহস্পতিবারের দুটি খেলায় জ লাভ করেছে চৌগাছা ক্রিকেট একাডেমি ও ইয়াকুব আলী স্মৃতি খেলোয়াড় সংঘ। যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামে অনষ্ঠিত খেলায় চৌগাছা ক্রিকেট একাডেমি ১৫৩ রানে মহিরুন স্ক্যাই কিং ক্রীড়া চক্র ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। খেলায় টসে জিতে প্রথমে চৌগাছা ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে। মহিরুন স্ক্যাই কিং ক্রীড়া চক্র ক্রিকেট একাডেমি জয়ের ২৪৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২০ ওভার ৫ বলে ৮৯ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে।
উপশহর ক্রীড়া উদ্যানে অনুষ্ঠিত দিনে অপর খেলায় ইয়াকুব আলী স্মৃতি খেলোয়াড় সংঘ ৬৩ রানে রিপন অটো ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। খেলায় টসে জিতে প্রথমে নামে ইয়াকুব আলী স্মৃতি সংঘ ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৬ রান করে। রিপন অটো ক্রিকেট একাডেমি জয়ের জন্য ২০৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৩ ওভার ৫ বলে ১৪৩ রানে তাদের ইনিংস গুটিয়ে ফেলে।