যশোরে শুরু হচ্ছে মাস্টার্স কাপ ফুটবল, জার্সি উন্মোচন

0
ছবি: লোকসমাজ।

স্পোর্টস রিপোর্টার ॥ সোনালী অতীত ক্লাব যশোরের আয়োজনে অচীরেই শুরু হচ্ছে মাস্টার্স কাপ সেভেন – এ সাইড ফুটবল টুর্নামেন্ট। টুর্নামেন্টের যশোরের সাবেক তারকা ফুটবলাররা অংশ নেবেন। সোমবার যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারীতে আনুষ্ঠানিক ভাবে টুর্নামেন্টে অংশ গ্রহণকারী আটটি দলের জার্সি উন্মোচন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ ও সদস্য সচিব আনসারুল হক রানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী অতীত ক্লাব যশোরের সহসভাপতি কবিরুল ইসলাম কচি। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক জাতীয় ফুটবলার সৈয়দ মাশুক মোহাম্মদ সাথী, ফুটবল প্রশিক্ষক আজিজুল ইসলাম শুকুর, সাবেক ফুটবলার তপন মিত্র, সুবল দাস, আলাউদ্দিন আলা, চিত্ত রঞ্জন সোনালী অতীত ক্লাব যশোরের সাধারণ সম্পাদক মাহমুদ উল্লাহ প্রমুখ।

উল্লেখ্য টুর্নামেন্টে অংশ গ্রহণকারী আটটি দলকে আটটি ফুলের নামে নাম করণ করা হয়েছে। আটটি দল হলো কদম, জবা, শাপলা, কামিনী, জুই, সূর্য মুখি, গোলাপ ও বেলি ফুল।