যশোরে শিক্ষক কর্মচারী ঐক্যজোট গঠন

0

 

স্টাফ রিপোর্র্টার ॥ উপাধ্যক্ষ মকবুল হোসেনকে সভাপতি এবং প্রধান শিক্ষক মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট যশোর জেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে সংগঠনের এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। কমিটির অন্যান্যরা হলেন,সিনিয়র সহসভাপতি মাওলানা মো. তৈয়ব,যুগ্ম-সম্পাদক অধ্যাপক ইবাদত খান ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান মধু।