যশোরে মধ্যরাতে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

0

স্টাফ রিপোর্টার॥ যশোরে মধ্যরাতে বিভিন্ন খোলা স্থানে ঘুমিয়ে থাকা শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
রোববার দিবাগত মধ্যরাতে শহরের রেলস্টেশনে প্ল্যাটফর্মে রাত কাটানো ছিন্নমূল শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দেন তিনি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ বিতরণ কার্যক্রম চালানো হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদারসহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা।