যশোরে ভৈরব নদের পাড়ে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা শাখার আয়োজনে সোমবার শহরের দড়াটানা ভৈরব চত্বরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, নদীমাতৃক বাংলাদেশের অসংখ্য নদ-নদী বিলুপ্তির মধ্য দিয়ে দেশ মরুভূমিতে পরিণত হওয়ার উপক্রম হয়েছে। দেশের অসংখ্য নদী দখলদারদের হাতে চলে গেছে। যশোরের ভৈরব পাড়ে সৌন্দর্য বর্ধনের নামে নদের সীমানা লুট করা হয়েছে। খননের ক্ষেত্রে নদী আইন ভঙ্গ করে টাকা লুট করা হয়েছে। অন্যদিকে অনেক দখলদারের হাত থেকে নদের জায়গা উদ্ধার করা হয়নি।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন যশোর জেলা শাখার সভাপতি খন্দকার আজিজুল হক মনির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক অধ্যাপক এ এস এম আতিকুর রহমান,সদস্য অ্যাড.আমিনুর রহমান হিরু,জিল্লুর রহমান ভিটু,শফিকুল ইসলাম,শামীম হোসেন,শাহজাহান নান্নু প্রমুখ।