যশোরে বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্য সহায়তা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সুইড বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সুইড বাংলাদেশ যশোর জেলা শাখার সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক আবুল বাশার সাইফুদ্দৌলা, সহ-সভাপতি শেখ গোলাম ফারুক, নির্বাহী সদস্য একে শরফুদ্দৌলা ছোটলু, কাউসার আহমেদ, নির্মলা বিশ্বাস, আয়েশা সিদ্দিকা প্রমুখ। উল্লেখ্য, সুইড বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সভাপতি শেখ গোলাম ফারুকের ব্যক্তিগত সহায়তায় খাদ্য প্রদান করা হয়।