যশোরে বিজিবি দিবস উদযাপন

0

মঙ্গলবার দক্ষিণ-পশ্চিম রিজিয়ন যশোর সদর দপ্তরের আয়োজনে বিজিবি দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে দক্ষিণ -পশ্চিম রিজিয়ন কমান্ডার মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে জীবন উৎসর্গকারী ৮ জন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার (ইপিআর সদস্য) উত্তরাধিকারীকে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করেন। এছাড়াও মহাপরিচালকের প্রশাসনিক প্রশংসাপত্রপ্রাপ্ত সদস্যদের মহাপরিচালকের পক্ষ হতে রিজিয়ন কমান্ডার ইনসিগনিয়া পরিধান করান। পরে কেক কাটা হয়। এরপর প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ূন কবীর। এছাড়াও জেলা প্রশাসক, পুলিশ সুপার, এনএসআই’র যুগ্ম পরিচালকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি।