যশোরে বাস্কেটবল লিগের তিনটি খেলা অনুষ্ঠিত

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোর জেলা ক্রীড়া সংস্থা রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড প্রথম বিভাগ বাস্কেটবল লিগের (পুরুষ) বৃহস্পতিবারের তিনটি খেলায় জয় পেয়েছে সিরাজুল ইসলাম স্মৃতি সংসদ,অ্যাপেক্স বাস্কেটবল ও ব্যাডমিন্টন ক্লাব এবং কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্র। সবকটি খেলা যশোর বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। দিনের প্রথম খেলায় লেকার্সকে ৫৭ -২৮ পয়েন্টে পরাজিত করে সিরাজুল ইসলাম স্মৃতি সংসদ। দ্বিতীয় খেলায় নজরুল সিদ্দিকী স্মৃতি সংঘকে ৫৪-১৮ পয়েন্টে পরাজিত করে অ্যাপেক্স বাস্কেটবল ও ব্যাডমিন্টন ক্লাব। দিনের শেষ খেলায় চাঁদের হাটকে ১১৯-৭১ পয়েন্টের বড় ব্যবধানে পরাজিত করে কুদ্দুস স্মৃতি শরীর চর্চা কেন্দ্র।