যশোরে প্রথম বিভাগ ফুটবল সাখওয়াতের স্মৃতিসংঘের গোলের বন্যায় ভেসে গেছে নওয়াপাড়া

0

স্পোর্টস রিপোর্টার ॥ যশোরে বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগের রোববারের খেলায় জয় পেয়েছে শেখ সাখাওয়াত স্মৃতিসংঘ। যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতিকে ৭-২ গোলের বড় ব্যবধানে পরাজিত করে। খেলায় দলের পক্ষে ৫টি গোল করে রীতিমত জয়ের নায়ক বনে যান রিয়াজুল। একই সাথে চলতি লিগে তিনি প্রথম হ্যাট্রিক করারও গৌরব অর্জন করেন। খেলার শুরু থেকে তিনি প্রতিপক্ষের রক্ষণভাগ দুর্বল করেন। শেখ সাখাওয়াত স্মৃতি সংঘের পক্ষে রিয়াজুল খেলার ৫,২৬, ৩০, ৬০, ৮৪ মিনিটে ৫টি গোল করেন। দলের পক্ষে খেলার ২২ ও ৫১ মিনিটে প্রকাশ দুটি করেন। অন্যদিকে নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে ২০ মিনিটে মারুফ ও ৮০ মিনিটে বিপ্লব একটি করে গোল করেন। শেখ সাখাওয়াত স্মৃতিসংঘের হয়ে খেলায় অংশ নেন, রিয়াজুল, প্রকাশ, সাইমন, টিপু, রাকিব, সাজ্জাদ, কবির, হাসিব, সাকিব, , সোহান ও শান্ত। নওয়াপাড়া খেলোয়াড় কল্যাণ সমিতির হয়ে অংশ নেন,ইসমাইল, সজল, সুমন, সবুজ, ইমন, রনি, মারুফ, সুমন, বিল্পব, আরাফাত, সুজন ও রিয়াজ।